সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় শারদীয় দুর্গাপূজায় তালা-কলারোয়ার সংসদ সদস্য উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৪অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজায় কলারোয়া পৌরসভা, জালালাবাদ, জয়নগর, কেরালকাতা, হেলাতলা, কুশোডাঙ্গা, দেয়াড়া, যুগিখালী, কয়লা, লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, চন্দনপুর, সোনাবাড়ীয়াসহ উপজেলা ১২টি ইউনিয়নের সকল পূজামন্ডপ পরিদর্শনে আনন্দ উপভোগ করেন তালা-কলারোয়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় তার সাথে ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলালা, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান মাহাবুবর রহমান মফে, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, এমপি প্রতিনিধি সন্তোষ কুমার পাল, আ.লীগনেতা রাম লাল দত্ত, পুতুল সরকার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ-সভাপতি সরদার জিল্লর, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সাথে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় প্রত্যয়ে সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments