সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ইসলামপুর বাহাদুরাবাদ পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
তবে পানি কমতে শুরু করলেও এলাকায় দেখা দিয়েছে খাবার পানি এবং গো খাদ্যের সংকট।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের গেইজ পাঠক (পানি পরিমাপক) আব্দুল মান্নান জাগো নিউজকে পানি কমার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ৩৫-৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত প্রায় ১০ হাজার ২০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি কমতে শুরু করায় ভাঙন আতঙ্ক বাড়ছে যমুনা পাড়ের বাসিন্দাদের মাঝে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, আপাতত আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৬ সেন্টিমিটার কমেছে
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments