স্টাফ রিপোটার: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের লাঙলের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন দিনব্যাপী পুরান ঢাকায় গণসংযোগ করেছেন।
রবিবার তিনি শেখ সাহেব বাজার, বংশাল, নাজিরা বাজার, নাজিম উদ্দীন রোড, চকবাজার এবং হোসনী দালান, চায়না বিল্ডিংয়ের গলি, দায়রা শরীফ, ইরাকী কবরস্থান এলাকায় গণসংযোগ করেন। এসময় চারটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন হাজী মিলন।
পথসভায় তিনি বলেন, আমি পুরান ঢাকার লোক। আমি এ এলাকার শুধু সুদিনে নয়, দুঃসময়েও পাশে ছিলাম। অনেকে নির্বাচিত হতে না পারলে জনগণ থেকে দূরে সরে চলে যায়। আমি নির্বাচিত না হতে পারলেও সবসময় আপনাদের সাথে আছি। আমি রাষ্ট্র ক্ষমতার জন্য এমপি হতে চাই না। আমি পুরান ঢাকাবাসীর সেবা করার জন্য, আপনাদের দুঃখ দূর্দশার কথা সংসদ বলার জন্য এমপি হতে চাই। আমি বিশ্বাস করি সুষ্ঠু ভোট হলে এ এলাকায় লাঙ্গল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। এরজন্য ভয় পেলে চলবে না, সবাইকে ভোট কেন্দ্রে এসে সত্য ও শান্তির পক্ষে ভোট দিতে হবে।
গণসংযোগকালে স্থানীয় জাপা নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আফতাব গনি, হুমায়ুন কবির কালা, সরাফত জুয়েল, সাজ্জাদ সোহাগ, মোহাম্মদ হাসান, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments