সিলেট অফিস: গতকাল বৃহস্পতিবার (৩এপ্রিল ২০২৫)সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'র উদ্যোগে হবিগঞ্জের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরাতন ও বহমান খোয়াই নদী দখলমুক্ত করা, কুশিয়ারা, করাঙ্গি, সোনাই, শাখা বরাক, এরাবরাকসহ অন্যান্য নদীতে অপরিকল্পিত বালি -মাটি উত্তোলন ও খনন প্রতিরোধ, হবিগঞ্জের ব্যাপক শিল্পদূষণ প্রতিহত করা, হাওর পাহাড় বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণে বক্তাগণ শক্তিশালী ও নির্মোহ নাগরিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।
হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা ধরা'র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো: শওকত হোসেন, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্যের কমিউনিটি নেতা নাজমুল আজিজ জুবায়ের, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম।
সভায় বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক শাকিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখা গঠনের উদ্দেশ্যে একটি উপদেষ্টা ও আহবায়ক কমিটি প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদকে সভাপতি করে প্রস্তাবিত ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, সরকারি মহিলা কলেজের (অব:) অধ্যক্ষ বিশিষ্ট গবেষক জাহান আরা খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের (অব:) অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, বিশিষ্ট গবেষক ও সাবেক উপসচিব শেখ ফজলে এলাহী, আলিয়া ছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী টিয়ান তং পেয়ার।
বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনিকে আহবায়ক, পরিবেশকর্মী তোফাজ্জল সোহেলকে সদস্য সচিব এবং এডভোকেট শামীম পারভিন ও নাট্যকার সিদ্দিকী হারুনকে যুগ্ম সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।#
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments