বরিশাল অফিস: বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা এবং তিন পা যুক্ত এক অদ্ভুত শিশু। তবে বিরল এই শিশুটি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ( শেবাচিম) নবজাতক ওয়ার্ডে শিশুটি মৃত ঘোষণা করেন চিকিৎসক। জন্মের কয়েকঘন্টার মাথায় মৃত্যু হওয়া অদ্ভুত শিশুটির বাবা-মা পিরোজপুরের আব্দুল জলিল ও শারমিন দম্পতি। নবজাতকের মৃত্যু হলেও মা সুস্থ আছেন বলে জানা গেছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, কোন একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুটি ভুমিষ্ট হয়। শিশুটির হাত দুটি হলেও পা তিনটি। একটি পা দেহের পেছনের দিকে। শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে জানানো হয়েছে, ‘শিশুটি বরিশালের কোন একটি হাসপাতালে জন্ম নিয়েছে। তবে কোন হাসপাতালে জন্মেছে সেটা তারা নিশ্চিত নন। শিশুটিকে শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করার পরে নবজাতক ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু নবজাতক ওয়ার্ডে আসার আগেই তার মৃত্যু হয়। এ কারণে শিশুটির নাম-পরিচয় ভর্তি রেজিস্ট্রারে তোলা হয়নি।
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে ১০ মে। যুক্ ...
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
সব মন্তব্য
No Comments