অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর-২ আসনে ভোটগ্রহণের দিন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলার (ফরিদপুর-০২) ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকায় অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালাম মাস্টার, আমজাদ হোসেন ও মো. রবিউল। স্থানীয় সূত্রে জানা যায়, কালাম মাস্টার ও রবিউল বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। অপরদিকে আমজাদ হোসেনকে ‘রিকশা’ প্রতীকের পক্ষের সমর্থক বলে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তারা কয়েকটি কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা এবং ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ ধরনের অভিযোগের ভিত্তিতে দায়িত্বরত সেনা সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের আটক করেন।
জানা গেছে, কালাম মাস্টার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।"
উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে শুরু থেকেই নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। এখানে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এবং রিকশা প্রতীকে লড়ছেন আল্লামা শাহ আকরাম আলী। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনার মাঝেই ভোটগ্রহণ চলছে।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ফরিদপুরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments