কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মো.রাজিব হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.অমি গাজী (২৪) কে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী মো.ইমন (২৩) কে আটক করা হয়। মঙ্গলবার রাতে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকায় মারামারির ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে।
এদিকে গুরুতর জখম রাজীব হাওলাদার কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত রাজীবের মা মোসা.খালেদা বেগম বাদী হয়ে ছাত্রলীগ সভপতি অমি গাজীকে প্রধান আসামী করে সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদলতে সোপর্দ করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments