ডেস্ক রিপোর্ট: সাফ অনূর্ধ-২০ নারী টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচেরও জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীল মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন পূজা রানী, অপর তিনটি গোল করেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদা।
আজকের বিজয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচখেলবে নেপালের বিপক্ষে মাঠে নামবেন। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে। এই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল। ৫ ম্যাচে নেপালের সংগহ ১২ পয়েন্ট। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন হবে নেপাল। আজকের ভূটান-বাংলাদেশ মধ্যকার খেলা মধ্যবিরতির পর মাঠ অনুপযুক্ত হওয়ায় খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত তিন ঘন্টা পরে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধ খেলা অনুষ্ঠিত হয়।
মাঠে দাপট দেখিয়ে ভূটানকে হারিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল।
সাফ অনূর্ধ-২০ টুর্নামেন্টে চার দল একে অন্যের সঙ্গে দুইবার করে ম্যাচ খেলবেন। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments