চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তিতে চিহ্নিত অপহরণকারীদের বিচার দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ শুক্রবার ১২ জুন বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর ডিসি হিল থেকে মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক এলাকা এবং পাহাড়ের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৪৫০ জনের বেশি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এতে অংশ নেন।
‘নারী-শিশু ধর্ষণ বন্ধে পাহাড়-সমতলে শিশু রামিসার বিচার প্রক্রিয়া অনুসরণ কর’ শ্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিতা চাকমা।
সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সংগঠক আসমা আকতার, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রেশমী মারমা।
বক্তারা বলেন, কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পেরিয়ে গেলেও চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, প্লাটুন কমান্ডার সালেহ আহম্মেদ ও ভিডিপি সদস্য নুরুল হককে এখনো গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে বিশেষ আদালতে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা প্রদানের দাবি জানান।
নারী নেত্রী কনিকা দেওয়ান বলেন, ৩০ বছরেও বিচার না হওয়া একটি স্বাধীন রাষ্ট্রের দ্বিমুখী বিচারব্যবস্থার দৃষ্টান্ত। তিনি প্রশ্ন তোলেন, কুমিল্লা ক্যান্টনমেন্টে সংঘটিত সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার ঘটনা দশ বছর পর বিচার হলে, কল্পনা অপহরণের বিচার কেন হচ্ছে না?
আসমা আকতার বলেন, কল্পনা চাকমা একটি প্রতিবাদের ভাষা। তাকে অপহরণ করে পাহাড়ের ন্যায্য আন্দোলন দমন করা যায়নি। তিনি সমতলে ধর্ষণ, হত্যা বন্ধসহ কল্পনা চাকমা অপহরণের বিচার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি করেন।
ছাত্রনেতা সোহেল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনও পুরোনো কায়দায় দমন-পীড়ন চলছে। তিনি অভিযোগ করেন, কল্পনা চাকমার অপহরণ ঘটনা ধামাচাপা দিতে সেসময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নানা প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছিল। তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় রাজনৈতিক সমস্যা উল্লেখ করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নীতি চাকমা বলেন, ৩০ বছর ধরে কল্পনা চাকমা অপহরণের ঘটনাকে ধামাচাপা দিতে নানা নাটক হয়েছে। ২০২৪ সালের ২৩ এপ্রিল রাঙামাটি জেলা কোর্ট কর্তৃক মামলা বাতিলের রায়ের নিন্দা জানান তিনি। তিনি তনু ও রামিসা হত্যার বিচারের মতোই কল্পনা চাকমা অপহরণের চিহ্নিতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
সমাবেশে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁইসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট 'ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
সব মন্তব্য
No Comments