এলিনা হক, জেদ্দা: প্রবাসে থেকেও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ নিয়ে সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দা। কোরবান আলী বিশ্বাস এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন ভূঁইয়া। আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান বেপারী, মোঃ অলিউল্লাহ খান ও আতাউর রহমান মুকুলসহ অন্যরা। সম্মেলনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ আওয়ামী পরিবারের দশ সংগঠনের নেত্রীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় সম্মেলনের কার্যক্রম। কোরবান আলী বিশ্বাসকে সভাপতি ও আতাউর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করে ঘোষনা করা হয় নতুন কমিটি।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments