সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বিতর্কিত সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে এবার নিজ ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যদিয়ে আওয়ামী লীগের আর কোনো পদ-পদবীতে রইলেন না মুরাদ হাসান।
এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদ ও পরদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়।
১০ ডিসেম্বর (শুক্রবার) আওনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন যুগবার্তাকে বলেন, সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত মন্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। তাই দলের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে অব্যাহতি পত্র প্রেরণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments