সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা বিজিবি’র নীলডুমুরস্ত ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলামের স্ত্রীকে বহনকারি দ্রুতগামি প্রইভেটকারের ধাক্কায় এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলীর বকচরা মোড়ের বাইপাস সড়কের দুর্ঘটনা ঘটে। জনতা চালকসহ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারিট আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক প্রাইভেটকার চালককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষুব্ধ জনতা বাইপাস সড়ক অবরোধ করে।
নিহতের নাম- সাইফুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বকচরা পূর্বপাড়ার মৃত লোকমান সরদারের ছেলে। আটককৃত চালকের নাম সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাদাম শেখের ছেলে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments