উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরানো ২০ শয্যা ভবনটির ছাদের পলেস্তারা ধসে পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারি আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে ঘটনাটি ঘটে। আহতরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মোঃ রেজাউল ইসলাম(৪০) ও হারবাল এ্যাসিস্টেন্ট মোঃ হান্নান (৪৫)। আহত হারবাল এ্যাসিস্টেন্ট হান্নান জানান, অফিসে কাজ করার সময় ছাদের পলেস্তারা ধসে পড়ে মাথায়, হাতে সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে চলে আসছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, ঘটনার সময় আমি আমার রুমে ছিলাম। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে তারা শংকামুক্ত। হাসপাতালের ওই কর্মকর্তা বলেন, সত্তরের দশকে নির্মিত হাসপাতালের এই পুরোনো ভবনটিতে ২০ শয্যার পুরুষ ও নারী ওয়ার্ড। দীর্ঘদিন ধরেই ভবনের জীর্ণ অবস্থা। বিষয়টি একাধিকবার ঊধর্źতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে অবহিত করা হয়েছে। ৫ বছর পূর্বে কিছু সংস্কার করা হয়েছে কিন্তু তার পর আর কোন কাজ হয়নি। বরিশাল স্বাস্থ্য প্রকৌশলি মোঃ রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহ পূর্বে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য প্রকৌশলি অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোঃ মনিরুজ্জামান মোল্লা স্যারের সাথে পরিদর্শন করেছি। ভবনটি পূর্ননিমানের জন্য ঊধর্źতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরিশাল সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন জানান, দ্রুত বিষয়টি সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশলি অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি এবং আহতদের সুচিকিৎসার দেয়ার জন্য বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments