অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ (সালথা-নগরকান্দা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নবগঠিত মন্ত্রিসভায় শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির এ সাংগঠনিক সম্পাদক। তিনি ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ ইসলামের রাজনৈতিক পরিচয় শুরু হয় পারিবারিক ঐতিহ্যের মধ্য দিয়ে। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও প্রভাবশালী রাজনীতিক কে এম ওবায়দুর রহমানের কন্যা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কে এম ওবায়দুর রহমান ছিলেন একজন দক্ষ সংগঠক ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ এখনো দলীয় নেতাকর্মীদের অনুপ্রাণিত করে।
তবে শামা ওবায়েদের রাজনৈতিক পথচলা কেবল উত্তরাধিকার নির্ভর নয়। বাবার মৃত্যুর পর তিনি যে কঠিন বাস্তবতার মুখোমুখি হন, তা তাকে নতুনভাবে রাজনীতির ময়দানে দাঁড়াতে বাধ্য করে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করে পরাজিত হলেও তিনি রাজনীতি থেকে সরে যাননি। বরং পরাজয়কে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে তুলেছেন।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ ইসলাম বলেন, "এটি তার জন্য যেমন সম্মানের তেমনি বড় দায়িত্বের বিষয়। দেশের জনগণ যে আস্থা ও সমর্থন দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।"
তিনি আরোও বলেন,বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কূটনীতির গুরুত্ব অনেক বেশি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে অর্থনৈতিক কূটনীতি, বৈদেশিক সম্পর্ক সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষায় তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন অংশীদারিত্ব তৈরিতেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্রেট)।
এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে ফরিদপুর–২ নিজ আসনের বিভিন্ন এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সালথা ও নগরকান্দায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ মিছিল বের করেন।
নগরকান্দা উপজেলার এক বাসিন্দা আব্দুল কাদের বলেন, তাদের এলাকার একজন প্রতিনিধি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন—এটি পুরো এলাকার জন্য গর্বের বিষয়। সালথার বাসিন্দা সুলতানা বেগম আশা প্রকাশ করে বলেন, তিনি যেন দেশের পাশাপাশি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখেন। শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রগতি দেখতে চান বলেও জানান তিনি।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো এলাকার মানুষের অর্জন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে দায়িত্ব পাওয়ায় এলাকাবাসীর প্রত্যাশাও বেড়েছে।
সব মিলিয়ে, শামা ওবায়েদ ইসলামের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে তার নির্বাচনী এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ভবিষ্যৎ নিয়ে নতুন আশাবাদ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments