স্টাফ রিপোটার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, সাহিত্য সমাজের দর্পনস্বরূপ। সমাজের ইতিবাচক পরিবর্তনে এটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমি তরুণ প্রজন্মকে বেশি বেশি সাহিত্য চর্চার উদাত্ত আহবান জানাই।তিনি বলেন, অমর একুশে বই মেলা বাঙালির প্রাণের মেলা। মহান ভাষা আন্দোলনের চেতনাকে সমুজ্জ্বল রেখে ‘অমর একুশে বইমেলা’ বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
আজ বাংলা একাডেমি চত্বরে অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি মালেক মুস্তাকিম'র নতুন কাব্যগ্রন্থ "আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে" এর মোড়ক উন্মোচন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মালেক মোস্তাকিম শুধু একজন মেধাবী কর্মকর্তাই নন, একজন প্রতিভাবান কবি ও কথাসাহিত্যিক। তার অনবদ্য লেখনীতে রয়েছে সৃজনশীলতা ও আধুনিকতার ছোঁয়া। ইতিমধ্যে তার প্রকাশিত ৬ টি কাব্যগ্রন্হ ও ৩ টি উপন্যাস পাঠকের মন জয় করতে পেরেছে। আমি তরুণ উদীয়মান কবি মালেক মোস্তাকিমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, মালেক মুস্তাকিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের মেধাবী ও চৌকস এ কর্মকর্তা বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments