বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: লোকজ সংস্কৃতি ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) নববর্ষ
উপলক্ষ্যে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে এনইউবিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মিস হালিমা
সুলতানা জিনিয়া, এনইউবিটি সদস্য মিস লাবিবা আব্দুল্লাহ, মিস নূরজাহান আব্দুল্লাহ,মোছা. হাবিবুন নাহার, মুন্সী ফখরুল ইসলাম বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত
স্টল পরিদর্শন করেন।
স্টলগুলোতে শিক্ষার্থীদের তৈরি পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবার ও লোকজ সামগ্রীপ্রদর্শিত হয়। এরপর ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে নাটক নকশী কাঁথার মাঠ, নৃত্য, বিতর্ক ও সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি বক্সিং প্রদর্শনী, বাঁদর খেলা, পুতুলনাচ ও বায়োস্কোপসহ কয়েকটিলোকজ বিনোদনের আয়োজন ছিল।
বিকেলে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ আমাদের চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে নতুনবছরকে আমরা আশাবাদ, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতায় গ্রহণ করি। বাঙালিসংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এই অনুষ্ঠানআয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ প্রদান করেন তিনি।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments