ডেস্ক রিপোর্ট: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের সাথে মুম্বাইয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত উক্ত বৈঠকে তারা ঐতিহ্যগত ব্যাঙ্কিং ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং কীভাবে প্রযুক্তি বিশ্বকে ডিজিটাল সেঅর্থনীতি ও ব্যাঙ্কিং ব্যবস্থার দিকে চালিত করেছে সে বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেন।
আইসিটি প্রতিমন্ত্রী ডেপুটি গভর্নরকে ইন্টারঅপারেশন লেনদেন সিস্টেম ব্যবহার করার উদ্যোগটি পরীক্ষা করা এবং আইসিটি বিভাগের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জয়েন্ট ইনোভেশন হাবে সহযোগিতা করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন আইসিটি বিভাগের ইডিজিই প্রকল্পের অধীনে, আমরা ১০টি গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন করছি। যার মধ্যে একটি হচ্ছে আর্থিক পরিষসেবাগুলিকে সংযুক্ত করতে উদ্ভাবনকে সমর্থন করা। এ বিষয়ে একটি কার্যকরী সমঝোতা স্মার (এমওইউ) আমাদের মধ্যে সেতু তৈরি করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেক দীপ এবং চিফ জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র ত্রিবেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) সিইও রিতেশ শুক্লার সঙ্গে অপর এক বৈঠক করেছেন।
মুম্বাইয়ের এনপিসিআই ভবনে আয়োজিত উক্ত বৈঠকে তারা টাকা-রূপি বিনিময় শুরুর পর ভোক্তা পর্যায়ে ক্রসবর্ডার লেনদেন সুবিধা চালু ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার ই-কমার্স পেমেন্ট সহজ করতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো নিয়ে আলাপ করেন।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ডিজিটাল জাতীয় আইডি, আধার এবং ডিজিটাল ব্যক্তিগত ও পেশাদার রেকর্ডগুলি সংরক্ষণ এবং পরিবেশের জন্য ডিজি লকার কীভাবে কাজ করে সে বিষয়ে অবগত হন ।
এছাড়াও তিনি ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই ) পেমেন্ট এর মতো বাংলাদেশের জন্য একটি সার্বভৌম রিয়েল-টাইম পেমেন্ট তৈরির বিষয়ে সহায়তার বিভিন্ন দিক আলোচনা করেন । স্মার্ট বাংলাদেশ: ভিশন ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ-ভারত সম্প্রীতি আরো এগিয়ে নিতে আইসিটি বিভাগের সাথে প্রতিষ্ঠানটির শিগগিরই একটি সমঝোতা চুক্তি করার বিষয়ে তারা সম্মত হন।
বৈঠকে এনআইপিএল-এর ডেপুটি চিফ অনুভব শর্মা, বিজনেস ডেভেলপমেন্টের ইনচার্জ মিঃ কিষাণ শ্রীনিবাস এবং অ্যাসোসিয়েট বিজনেস ডেভেলপমেন্ট মিসেস অনুশ্রী মহাজন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments