ডেস্ক রিপোর্ট: মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে এ কর্মসূচির ইভেন্ট খুলেছেন শাওন আহমেদ নামে এক ব্যবহারকারী। কর্মসূচির স্থান হিসেবে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন উল্লেখ করা হয়েছে।
ফেসবুক ইভেন্টে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত ইভেন্টটিতে প্রায় ২ হাজার ৫০০ জন সাড়া দিয়েছেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ইভেন্টের বর্ণনায় বলা হয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন প্রশিক্ষণ শেষে টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে যান। সেখানে তার পোশাককে ‘অশালীন’ বিবেচনা করে এক পুলিশ সদস্য তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখেন বলে অভিযোগ করেন সাজ্জাদ।
ঘটনার পর সাজ্জাদ হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে মেট্রোরেল স্টেশনে এক পুলিশ সদস্যের সঙ্গে পোশাক নিয়ে কথা বলতে দেখা যায়। সাজ্জাদ ওই পুলিশ সদস্যের কাছে জানতে চান, কোন পোশাক শালীন বা অশালীন—এ বিষয়ে লিখিত কোনো নিয়ম আছে কি না। জবাবে ওই পুলিশ সদস্য বিষয়টি দেখার দায়িত্ব তার বলে জানান।
তবে মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আয়োজকেরা জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে রানার, অ্যাথলেট, সাইক্লিস্ট, জিমে যাতায়াতকারীসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইভেন্টের বর্ণনায় আয়োজকেরা বলেন, এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়। হয়রানির প্রতিবাদ, স্পষ্ট নিয়মের দাবি এবং যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণের পক্ষে এটি একটি শান্তিপূর্ণ নাগরিক কর্মসূচি। কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত বলেও তারা উল্লেখ করেছেন। কর্মসূচির স্লোগান হিসেবে রাখা হয়েছে, ‘সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে!’
সাজ্জাদ হোসেন প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি নিয়মিত দৌড়ানোর পাশাপাশি ঢাকার বিভিন্ন পার্কে দৌড়ের প্রশিক্ষণও দিয়ে থাকেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments