ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণবিরোধি বাজেট আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে সিপিবি পল্টন থানা কমিটি। আজ বেলা ১১টায় নগরির শান্তিনগর বাজারে বিক্ষোভ কর্মসুচি থকে সাধারণ মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা, কর্মসংস্থান এবং জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের দাবি জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন থানা কমিটির নেতা সেকান্দার হায়াতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, হযরত আলী, ত্রিদিব সাহা, মঞ্জুর মঈন, ফারহান হাবিব, জাহিদ নগর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ৯৯ শতাংশ মানুষের পরিশ্রমের বিনিময়ে অর্থনীতির যে প্রবৃদ্ধি ঘটছে সেই সম্পদ মুষ্ঠিমেয় ধনিক গোষ্ঠীর পকেটে তুলে দেয়ার বাজেট প্রস্তাব করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়ে ...
সব মন্তব্য
No Comments