রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে সুনামগঞ্জে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ৪ টায় সুনামগঞ্জে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সংলাপ অনুষ্টিত হয়। আয়োজনে- ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সহযোগিতায় ফ্রিডম অফ রিলিজিওন বিলিফ লিডারশিপ নেটওর্য়াক। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মৌলভী বাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। সুনামগঞ্জ জেলা পিএফজির সমন্বয়কারী মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি, সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরুধী দলের হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ। বিশেষ অতিথি সুনামগঞ্জ সরকারী কলেজের প্রভাষক রজত কান্তি সোম, হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দি হাঙ্গার বাংলাদেশ এর কর্মসূচী সমন্বয়কারী আবু বকর সিদ্দিক রুবেল, সুজন এর সিনিয়র সহ সভাপতি আলী হায়দার, জামালগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি মহরম আলী, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর ছাত্তার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক সহ জাতীয়পাটি, বিএনপি ও বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তী সংলাপে কৃতকার্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments