ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥অবেশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের খালপাড় এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল। এসময় সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্যসহ বিপুল সংখ্যাক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে মোঘল শাসনামলে খালটি খনন করা হয়। শহরের জগৎ বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃত প্রায়। খালের দুইপাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে-এমন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছে জেলা প্রশাসন।
প্রথম দিনের উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল জানান, খালের দুইপাড়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এই খালটি নিয়ে জেলা প্রশাসনের কিছু পরিকল্পনা আছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পর সেসব পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments