স্টাফ রিপোটার: এখন থেকে গতানুগতকি পরীক্ষার বাইরে প্রথমবাররে মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রক্তের এক নমুনা দিয়ে জটিল ৫০টি রোগের পরীক্ষা করা যাবে। এ পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১টায় ( ২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এর বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর শুভ উদ্বোধন করেন। এর ফলে মাত্র ৫ এমএল রক্তের নমুনা ব্যবহার করে একসঙ্গে ৫০টি জটিল রোগের পরীক্ষার ফল পাওয়া যাবে। বাংলাদেশে প্রথমবারের মত এ পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে যুক্ত হল।
ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের মধ্যে রয়েেছ Thrombosis Panel, Rheumatology Panel, Vasculitis Panel, Gastroenterology Panel. এর মাধ্যমে অনেক জটিল ও বিরল রোগ সনাক্তকরণ আরো অনেক সহজ হবে এবং হাজার হাজার রোগী উপকৃত হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলোজি বিভাগের ‘ইয়ার বুক ২০২২’ এবং ‘EQAS Certificate’ এর শুভ উদ্বোধন করনে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের পরীক্ষার মান আন্তর্জাতিক মানের হওয়ায় EQAS সার্টিফিকেট অর্জন করে।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নতুন কিছু করতে পারলেই আমরা আনন্দ পাই। নতুন কোন কিছু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সংযোজন করা মানেই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মহলে সুপরিচিতি দান করা। বায়োকেমেস্ট্রি বিভাগ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনলাইন রিপোর্ট প্রদান করে। এতে করে অনেক রোগীর অর্থ সাশ্রয়ের পাশাপাশি কষ্ট লাগব হয়েছে। আজকে উদ্বোধিত প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরেক ধাপ উন্নীত করা হল ।
অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান, অধ্যাপক ডা. ফরাদুল হক মোল্লা প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইম ...
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যু হওয়া রোগী সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
সব মন্তব্য
No Comments