নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজীপুর এলাকায় অভিযান চালিয়ে কথিত পাকা বাহিনীর নেতা আনিছুর রহমান আনিছ (৪০) সহ ওই বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র সস্ত্র উদ্ধার করে তারা।
র্যাব জানায়, র্যাব-৫, নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী ও উপ অধিনায়ক ফরহাদ হোসেন এর নেতৃত্বে র্যাব এর একটি দল রোববার গভীর রাতে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজীপুর চৌরাস্তা এলাায় অভিযান চালিয়ে বিলমাড়িয়্ গ্রামের আবুল কাশেমের ছেলে কথিত পাকা বাহিনীর প্রধান আনিছুর রহমান আনিছ , ওই বাহিনীর সদস্য আমির প্রামানিকের ছেলে হাসিবুল ইসলাম (১৯), নাজিম উদ্দিনের ছেলে আহমেদ সজল (২১) নওপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২৩)কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র বড় হাসুয়া ৪টি, চাকু ৫ টি, চাপাতি ১টি, ক্ষুর ২টি সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
র্যাব আরো জানায় উক্ত বাহিনী দীর্ঘ দিন ধরে পাকা বাহিনী নামে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড,ছিনতাই, দস্যুতা সহ নানা অপকর্মে লিপ্ত ছিল।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments