স্টাফ রিপোটারঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশের মানুষ ভালো নেই। উন্নয়ন দিয়ে মানুষের পেট ভরে না। মানুষ বাঁচার জন্য অন্ন চায়। যা তিন বেলায়ই প্রয়োজন। দেশের সিংহভাগ জনগণ সেই অন্ন কিনতে হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি জনজীবন আজ পিষ্ট হতে চলেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার আমলীগোলায় দুস্থ, অসহায় ও ভাসমানদের মাঝে ১৫ দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, দেশে উন্নয়ন দৃশ্যমান হলেও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। বাজার সিন্ডিকেট ও পরিবহন সিন্ডিকেট পুরো জাতিতে জিম্মি করে রেখেছে। অথচ সরকার নিশ্চুপ। কারণ, এই সিন্ডিকেটে সরকারি দলের লোকেরা জড়িত। সরকার যদি এই সিন্ডিকেট না ভাঙতে পারে তাহলে আগামী জাতীয় নির্বাচনে এর জন্য সরকারকে মাশুল দিতে হবে।
এসময় মহানগর জাতীয় পার্টি নেতা কামাল হোসেন, শাখাওয়াত হোসেন মকবুল, সাজ্জাদ সোহাগ, শাকিল হোসেন, মোক্তার হোসেন, হাজী সিরাজ, মো. শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments