ডেস্ক রিপাের্ট: কোপা আমেরিকার ৪৮তম আসরে চিলিকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে মেসির আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় মেসি বাহিনী। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দ্বিতীয় অবস্থানে।
বুধবার (২৬ জুন) ভোর ৭টায় চিলি ও আর্জেন্টিনা ম্যাচ শুরু হয়। আর্জেন্টিনাকে এই ম্যাচে অনেকটে টিকিয়ে রেখেছিল এমিলিয়ানো মার্টনেজ।খেলার প্রথমার্ধে চাপে না থাকলেও দ্বিতীয়য়ার্ধে বেশিরভাগ ব্যস্ত সময় পার করেছে। ম্যাচের ৭২ এবং ৭৬তম মিনিটে রদ্রিগো এচিভেরিয়া দুই দফায় জোরালো শট করেছিলেন। এমি মার্টনেজ তার বিশ্বস্ত হাত দিয়ে দলকে বাঁচিয়ে দেন।গোলমুখে চিলির ৩ শটের বিপরীতে ২২ শট নিয়েছে আর্জেন্টিনা।চিলির গোল রক্ষক ৪১ বছরের ক্লদিও ব্রাভো চীনের প্রাচীর হয়ে ২২ শট ঠেকিয়েছে।
খেলার প্রথমার্ধে কোন গোলের মুখ দেখেনি লিওনেল স্কালোনির শিষ্যরা।শেষ পর্যন্ত লাউতারোকে মাঠে নামান আর্জেন্টির কোচ স্কালোনি।৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে মেসির কর্নার থেকে জটলায় বল জালে জড়িয়ে দেন লাউতারো।এটাই হয় দলের জয়সূচক গোল। জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি বাহিনী।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments