ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক তারকাদের নিয়ে বছরের জমজমাট ইভেন্ট শো আয়োজন করতে চলেছেন পাওয়ার কাপল টিএম (তাপস-মুন্নী) । ফেসবুকে চলছে জরিপ। এবার নতুন পোল- সুনিধি চৌহান না কনিকা কাপুর? কাকে চান দর্শক?
সংগীত তারকার ফ্যানদের ভোটের লড়াইয়ে এখন পর্যন্ত আশি শতাংশের বেশি ভোট পড়েছে ‘ধুম মাচালে’খ্যাত সুনিধি চৌহানের দিকে। বাংলাদেশে আগেও এসেছিলেন বলিউড মিউজিকের এই মহা জনপ্রিয় সংগীত তারকা।
অন্যদিকে ‘বেবি ডল’, ‘সুপার গার্ল ফ্রম চায়না’ কিংবা বাংলাদেশের ‘আমি ডানা কাটা পরী’ গানের মতো সুপারহিট অসংখ্য গানের কনিকা কাপুরও বাংলাদেশের শ্রোতাদের টানে মঞ্চ কাঁপানো শো করে গেছেন। এবার আসবেন শ্রোতাদের আহ্বানে।
কনিকা কাপুরের ফ্যানদের নজরে এলে নিঃসন্দেহে ১২শতাংশের বেশি ভোট পড়বেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্য পোলগুলোতে দর্শকদের ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন বলিউডের দুই সুপারস্টার শাহিদ কাপুর ও জ্যাকুলিন ফার্নান্দেজ।
টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ফেসবুক পেজ ‘তাপস’-এ হাজারো দর্শক-শ্রোতা ভোটে অংশ নিচ্ছেন। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছে।
পোল এ এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯% ভোট। ৮১% ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর।
ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স।
আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments