স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ফরম বিক্রির পাশাপাশি একই সময় থেকে জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ১২ এপ্রিলই জমা দেওয়ার শেষ দিন।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তফশিল ঘোষণা করেন সংস্থাটির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এরপর ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য নির্ধারিত হয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন।
বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এ নির্বাচন দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দলীয় কাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের তফশিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments