ডেস্ক রিপোর্ট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) আজ প্রায় ১৮ হাজার ১০ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১৫ টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ১৯২ কোটি ৭ লক্ষ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ২৩৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৮৪ কোটি ৬২ লক্ষ টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের “বড় পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০কেভিলাইন” প্রকল্প; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের “বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্মসিটি (২য়পর্যায়)” প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) স্থাপন” প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের “জিনাই, ঘাঘট, বংশী এবং নাগদা নদীর প্রবাহ পুনরুদ্ধারের জন্য শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ নিশ্চিত করণ, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা” প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের “উলিপুর (হেলি প্যাড মোড়)-চিলমারি (গুনাইগাছ) সংযোগ সড়ক নির্মাণ” প্রকল্প; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের “বেসরকারি ভবনসমূহের রেজিলিয়েন্সির (স্থিতি স্থাপকতা/সহনশীলতা) জন্য ডিজাইন এবং নির্মাণ ” প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে “পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন” প্রকল্প ও “আমার গ্রাম-আমার শহর: পাইলট গ্রাম উন্নয়ন” প্রকল্প; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের “বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ” প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে “বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প” প্রকল্প, “ডাবললিফটিং পদ্ধতিতে পদ্মা নদীর পানি বরেন্দ্র এলাকায় সরবরাহ ও সেচ সম্প্রসারণ” প্রকল্প এবং “টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন” প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প “ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ” প্রকল্প ও “চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাস্থ পোল্ডারনং-৭২ এর ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী পুনর্বাসনসহ ঢাল সংরক্ষণ” প্রকল্প; এবং খাদ্য মন্ত্রণালয়ের “দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ” প্রকল্প।
পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টমন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
সভায় মন্ত্রি পরিষদ সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments