ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা- ১৩ আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মোবারক হোসাইন বলেন, দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় উজ্জীবিত। তিনি আরো বলেন, বর্তমান সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ইসলামী সমাজ গঠনের মহান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
আজ ১২ অক্টোবর (রবিবার) রাজধানী ঢাকার শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কুষ্টিয়াবাসী ও জামায়াত মনোনীত কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা কুষ্টিয়া অঞ্চলে সবক’টি সংসদীয় আসনে জয়লাভ করব ইনশাআল্লাহ।”
জনাব মোঃ মোবারক হোসাইন আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। কুষ্টিয়ার মাটিতে ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের নতুন ধারা প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সবাই বিজয়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এডভোকেট মোঃ রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর জনাব মোঃ আবুল হাশেম। আরো উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের প্রার্থী জনাব মোঃ বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী জনাব মোঃ আব্দুল হাসেম, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী জনাব মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী জনাব মোঃ আফজাল হোসাইনসহ ঢাকাস্থ জামায়াতের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি বলেন, আমরা কুষ্টিয়ার বেশিরভাগ আসনেই বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments