ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় আজ এক যুক্ত বিবৃতিতে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অটোবাইক শ্রমিকদের আন্দোলনে সরকার দলীয় চাঁদাবাজ—সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় শ্রমিকদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একইসাথে মিথ্যা মামলায় আটককৃত শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অটোবাইক শ্রমিক ফেডারেশন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সংগঠকরা আজ ৩০ জুলাই শুক্রবার সকাল ৯টায় চাঁদাবিরোধী আন্দোলন করতে গেলে এলাকার চিহ্নিত চাঁদাবাজরা তাদের উপর আক্রমণ করে। এতে অটোবাইক শ্রমিক ফেডারেশন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সভাপতি শ্রমিক নেতা শহীদ মিয়া, নুর ইসলাম, রাশেদুল, মোহাম্মদ হাফেজ আলী প্রমুখ গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। চাঁদাবাজদের করা মিথ্যা মামলায় সংগঠনের রাসেল, লাল মিয়াসহ চারজন শ্রমিকনেতাক পুলিশ আটক করেছে। আটককৃত নেতাদের ছেড়ে না দিলে আগামীকাল চর রাজিবপুর ও রৌমারীতে শ্রমিক ধর্মঘটের আহবান করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments