ডেস্ক রিপোর্ট: ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশংকার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছঁকে বাধা গতানুগতিক। এই বাজেট প্রস্তাবনা দিয়ে করোনার অভিঘাতে জীবন ও জীবিকার সংকট মোকাবেলা করা এবং স্বাস্থ্যখাতের ভঙ্গুরদশা অতিক্রম করা কঠিন হবে। এই বাজেট দিয়ে নাক ভাসিয়ে বাঁচা যাবে হয়তো কিন্তু মানুষের জন্য স্থায়ীভাবে সর্বজনীন জনস্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পথ তৈরি হবে না। অথচ এই বাজেটের যে আকার এবং আমাদের জাতীয় অর্থনীতির যে সক্ষমতা আছে তা দিয়ে এবারের বাজেটেই ছকের বাইরে গিয়ে সর্বজনীন জনস্বাস্থ্যসেবা, সর্বজনীন শিক্ষা, সর্বজনীন খাদ্য নিরাপত্তা, সর্বজনীন সামাজিক সুরক্ষা এবং ইন্টারনেট ব্যবহারের সর্বজনীন অধিকার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া যেতো। তারা, দেশীয় শিল্পের সুরক্ষা মেইড ইন বাংলাদেশ পণ্যকে ১০ বছর ট্যাক্স হলিডে দেয়া, কৃষি যন্ত্র আমদানিতে ছাড়, শিল্পের কাঁচামাল আমদানিতে ছাড়, বিলাস দ্রব্য আমদানি নিরুৎসাহিত করার ঘোষনাকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। তারা বলেন, বাজেটে বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরাদ্দকৃত অর্থের ব্যয় ও ব্যবহারের গুণ-মান রক্ষা করে লক্ষ্য অর্জন করাই আসল কাজ। তারা বলেন, দূর্ভাগ্যের বিষয় গত বাজেটে শিল্প খাতের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হয়নি। গত বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দের টাকা খরচ করে প্রয়োজনীয় ক্রয় ও প্রকল্প বাস্তবায়িত হয়নি। বরং স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ থেকে আংশিক যা ব্যয় হয়েছে তাতে ভয়ংকর লুটপাট-দুর্নীতির ঘটনা ঘটেছে। জাসদ নেতৃদ্বয় এসব বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করেন।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments