ডেস্ক রিপোর্ট: ড্রায়ার ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এর ফলে স্যামসাংয়ের ৯ কেজির ফ্রন্ট লোডিং ড্রায়ারে (ডিভি৯০টি৫) ২০,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। ড্রায়ারটির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪,৯০০ টাকা।
এই ড্রায়ারটিতে হিট পাম্প প্রযুক্তির সাথে রয়েছে এ+++ এনার্জি এফিশিয়েন্সি ফিচার। বাতাস গরম করতে বিদ্যুতের পরিবর্তে ‘রেফ্রিজারেন্ট’ ব্যবহার করা ও বিদ্যুৎ অপচয় কমাতে উষ্ণ বাতাস পুনর্ব্যবহার করায় ড্রায়ারটিকে এ+++ এনার্জি-রেটিং দেয়া হয়েছে। এছাড়াও, এর হিট পাম্প প্রযুক্তি বিদ্যুৎসাশ্রয়ী, খরচসাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যদায়কভাবে কাপড় শুকানো নিশ্চিত করে। এছাড়া, ড্রায়ারটিতে কুইক ড্রাই ৩৫’ সাইকেল ব্যবহার করা হয়েছে, যা ১ কেজি পরিমাণ কাপড়কে মাত্র ৩৫ মিনিটে শুকিয়ে পরিধান উপযোগী করতে সক্ষম।
এ অফারটি বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “কাপড় শুকানোর সকল সমস্যার সমাধান হতে পারে ড্রায়ার মেশিন। এই অফারের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত আবহাওয়াজনিত পরিস্থিতিতে আরও বেশি মানুষ ড্রায়ারের সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।”
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments