তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত । বুধবার বিকেল ৪ টায় উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে থানা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আজিজুর রহমান এর সভাপতিত্ত্বে জরুরী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারন সম্পাদক কমরেড আব্দুল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সভাপতি কমরেড ইব্রাহীম খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রব।
আরো বক্তব্য রাখেন জাতিয় কৃষক সমিতি, বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমরেড আব্দুল হাদী, বাংলাদেশ যুবমৈত্রী বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড মশিউর রহমান, সাধারণ সম্পাদক কমরেড আয়নাল হক, বাংলাদেশ যুবমৈত্রী,লালপুর থানা শাখার সভাপতি কমরেড আব্দুস সামাদ, কমরেড মশিউর রহমান মানিক প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান বাংলাদেশের এই সংকটময় অবস্থাসহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সার কীটনাশকের মূল্যের উর্দ্ধগতি, সাধারন দ্রব্যমূল্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাবার জন্য বক্তব্য রাখেন। এছাড়াও সভায় রাজনৈতিক,সাংগঠনিক আলোচনা সহ আগামী ১৭ই আগষ্ট সন্ত্রাস বিরোধী দিবস পালনের জন্য বক্তব্য রাখেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments