বোরহান উদ্দিন রব্বানী: প্রথম আলো - ইস্পাহানি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর নিজেদের প্রথম ম্যাচে জয় পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৷ মঙ্গলবার সকাল ১১ টায় ডেফোডিল বিশ্ববিদ্যালয়
স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাথে মোকাবেলা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
খেলা শুরুর প্রথম দিক থেকে আক্রমণাত্নক ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুটবল দল ৷ যার ফলশ্রুতিতে জাবি দলের পক্ষে খেলা শুরুর ৪ মিনিটে এক গোল করে এগিয়ে নিয়ে যায় তারকা প্লেয়ার কিরন । পরবর্তীতে খেলার ১৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় কিরন ৷ শেষপর্যন্ত খেলায় আর গোল না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে ৷
প্রথম জয় নিয়ে জাবি ফুটবল দলের অধিনায়ক মো: সোহেল রানা যুগবার্তাকে বলেন, এই জয়ে আমরা সকলে আনন্দিত, বিশেষ ধন্যবাদ দর্শকদের যারা পাশে থেকে থেকে আমাদের সর্মথন দিয়েছেন ৷ পরবর্তীতে আমরা এমন দর্শকদের সমর্থন প্রত্যাশা করছি ৷
তিনি দুঃখ প্রকাশ করে বলেন এই টূর্নামেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন বাজেট দেওয়া হচ্ছে না। যার কারণে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি অনুশীলনের সময় খেলোয়াড়দের জন্য সামান্য নাস্তার ব্যবস্থাও করা যাচ্ছে না।
উল্লেখ্য, জাবি ফুটবল দলের কিরন ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments