জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশাল এইড (ইফসা) ভোলায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাদর বিতরণ করে৷
শুক্রবার (২০ জানুয়ারি) ভোলার বোরহানউদ্দীন উপজেলার ০৭ নং টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীমউদ্দিন হাওলাদার'র সমন্বয়ে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাদর বিতরণ করে।
উক্ত প্রোগ্রামে সংগঠনটির সভাপতি জাবির ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, তীব্র শীতে কর্মজীবী সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ে, সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দ্বায়িত্ব। এই দ্বায়বদ্ধতার যায়গা থেকে প্রতি বছরের ন্যায় এবছর ও তাদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতেই আমাদের এই কার্যক্রম।
সাধারণ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা চাই সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের সংগঠনের কার্যক্রম অব্যহত রাখছি। এছাড়া তিনি প্রতি পরিবার থেকে অন্তত একজন সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলার অনুরোধ জানান।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আবু তোরাব আতিফ, সাবেক সহ সভাপতি আয়শা সিদ্দিকা রুনা, অন্যান্য কর্মীদের মধ্যে পপি হালদার, আইরিন আক্তার, সুরভি, মুহিবুল্লাহ, মিরাজ খান, ও ফিরোজ আলী।
উল্লেখ্য ইয়ুথ ফর সোশাল এইড ২০১৫ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
আঃ রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়া জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরত ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কেশুর বাড়ী এলাকায় তাঁতিদের সঙ্গে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শন করেছেন বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ...
মোংলা থেকে মোঃ নূর আলম: সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলা সরকারি কলেজে ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান মূকাভিনয়ের আয়োজন করা হয়। ১২ মে মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ ও ধরিত ...
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর কান্দাইল মৌজায় “পূর্বাচল প্রবাসী পল্লী” নামে আবাসন প্রকল্পের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, খাল-বিল ও জলাধার ভরাট এবং অবৈধভাবে প্লট বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগ ...
সব মন্তব্য
No Comments