ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, খালেদা জিয়াকে মানবিক কারণে বাসায় দেয়া হয়েছে। তিনি কোভিড আক্রান্ত হলে চিকিৎসা নিতে হাসপাতালে যান। তখন বিদেশ যাওয়ার জন্য বলতে থাকেন। যে লোক ও যে দল দেশে বসে অশ্ব ডিম্ব পাড়ে তারা বিদেশে গিয়ে কি করতে পারবে বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান ভবন, সেতু ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ৩৮টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। আনিসুল হক এম.পি আরো বলেন, 'আপনাদেরকে প্রমাণ করে আপনার ভোট দিতে পারেন। ভোটের জন্য জনগন যেভাবে চায় সেভাবে পরিবেশ করে দেয়া হবে। নির্বাচন ইনশাল্লাহ্ সুষ্ঠু হবে। আখাউড়ার সমাবেশে মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় করে না। ষড়যন্ত্রে জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেয়া হবে না। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়ে মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা জমসেদ শাহ্, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন। মন্ত্রী রেলপথে আখাউড়ায় আসেন। পরে বিকেলে কসবায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments