স্টাফ রিপোর্টার: শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশিদকে দূরে থাকতে বলা হয়েছে। নাট্যপাড়ায় চলমান অস্থির পরিবেশ নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
শিল্পকলায় অভিনয় থেকে দূরে রাখার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মামুনুর রশিদ। তার দাবি , শিল্পকলা একাডেমির কিছু কর্মকর্তা-কর্মচারীর কথা শুনে মহাপরিচালক এধরেন সিদ্ধান্ত নিয়েছে। তিনি যেটা বলেছেন শুনেছেন এবং তাদের কথামতোই সিদ্ধান্ত গ্রহণ করছেন।
মামুনুর রশিদ বলেন, আমাকে বিপ্লববিরোধী অ্যাখ্যা দিয়ে শিল্পকলা একাডেমি এমন সিদ্ধান্ত নিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ছাত্র-জনতার অভ্যূত্থানে 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' এই শ্লােগান দেয়া উচিত হয়নি বলে বিবৃতি দিয়েছিলাম। এই বিবৃতি কোন বিল্পবিরোধী বিবৃতি ছিল না।
মামুনুর রশিদ বরেন, পরবর্তীতে নিজেও গণঅভ্যূতাথানে অংশ নিয়েছি। যখন ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তখন রাজপথে অবস্থান নিয়েছি।ছাত্র হত্যার বিরুদ্ধে মিছিল করেছি। তাহলে আমার অপরাধ কোথায়? অথচ সেই বিবৃতির ইস্যুকে কেন্দ্র করে আমাকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় না করার সিদ্ধান্ত আরোপ করা হয়েছে।
এ বিষয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গণমাধ্যমকে বলেন, একাডেমির পক্ষ থেকে মামুনুর রশিদকে শিল্পকলার মঞ্চে অভিনয়ের বিষয় কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। আমরা তাকে কিছু দিন শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments