বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিনেশনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও চাকরীতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রীর আজ বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালণায় বক্তারা বলেন,‘গত বছর করোনা অতিমারীর শুরু থেকেই বাংলাদেশ ছাত্র মৈত্রী শিক্ষার্থীদের বেতন-সেমিস্টর ফি মওকুফ, শতভাগ শিক্ষার্থীকে প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান, শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ নিয়মিত ক্লাস-পরীক্ষা গ্রহনের দাবি করে আসছিলাম। কিন্তু সরকারের দিক থেকে শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো প্রায় সবসময়ই উপেক্ষিত হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে দেড় বছরের বেশি সময় নষ্ট হয়ে গিয়েছে। অধিকাংশ কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দুই থেকে তিন বছরের সেশনজট তৈরী হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়বে তাদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে। এমন সময়ে সরকার কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে কেবলমাত্র ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাদের জন্য ২১ মাস চাকরীতে আবেদনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দায় সাড়া মনোভাবের বহিঃপ্রকাশ এবং এতে ক্ষতিগ্রস্ত শতভাগ শিক্ষার্থীকে এর আওয়তায় আনা সম্ভব হবে না। ফলে সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশ ছাত্র মৈত্রী ঘৃণাভরে প্রত্যাখ্যানপূর্বক শতভাগ শিক্ষার্থীর চাকরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করতে জানাচ্ছি।’
এসময় তিনি দাবি না মানা হলে আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও এর হুশায়ারি উচ্চারণ করেন এবং একইদিনে সারাদেশে উক্ত দাবিতে প্রতিটি সাংগঠনিক জেলায় মিছিল ও সমাবেশের ডাক দেন ।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি রাশেদ খান, ইয়াতুনেসা রুমা ও সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীন আহমেদ, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক সুমাইয়া পারভীন ঝরা, সদস্য এস এম মাইনুল সাগর প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments