কুষ্টিয়া প্রতিনিধি: উম্মে হাবিবা (১৪) কুষ্টিয়া মিরপুর উপজেলার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী । আপন (১৮) মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের শিক্ষার্থী।
দুইজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মেয়েটি বিয়ের জন্য ছেলেটির উপর চাপ সৃষ্টি করে।ছেলেটি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, মেয়েটি তাকে আত্মহত্যা এবং আত্মহত্যার কারণ হিসেবে ছেলেটিকে দায়ী করবে বলে ভয় দেখায়।
ছেলেটি তখন ভয় পেয়ে যায় এবং ৭ দিন আগে থেকে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করতে থাকে। ঘটনার দিন ছেলেটি (১৩ জুলাই) রাত ৮ টার দিকে মেয়েটিকে ফোন করে এবং রাত ১ টা ৫২ মিনিটে ফোন করে রাত ২ টা ৫০ মিনিটে বাড়ি থেকে বাইরে আসতে বলে। এর মধ্যে ছেলেটি জায়গা দেখে আসে, মেয়েটিকে কোথায় নিয়ে মারবে। প্রথমে একটি ইট ভাটায় যায় কিন্তু সেখানে অনেক মানুষ থাকায় পরে ভূট্টা ক্ষেতে মেয়েটিকে মারার পরিকল্পনা করে।
মেয়েটি রাতে বাসা থেকে বাইরে আসলে, ছেলেটি তাকে ভূট্টা ক্ষেতে নিয়ে যায় এবং বলে, একটু পর একটা মাইক্রোবাস আসলে তারা মাইক্রোবাসে উঠে চলে যাবে। এরপর মেয়েটিকে সারপ্রাইজ দেয়ার কথা বলে মেয়েটির ওড়না দিয়েই মেয়েটির চোখ বেধে তাকে ক্রমাগত ছুড়ি দিয়ে বুকে ও পেটে আঘাত করে। সাথে থাকা সুঁতলি দিয়ে মেয়েটির গলায় ফাঁস দেয়। সবশেষে মেয়েটির গলার উপর উঠে তার মৃত্যু নিশ্চিত করে। তারপর ছেলেটি ছুড়িটি ভেঙে দুই টুকরা করে ঝাড়ের ভিতরে ফেলে দেয় এবং ওড়নাটি নিজের বাড়িতে এনে পুড়িয়ে ফেলে।
হত্যাকান্ডের ৬ ঘন্টার মধ্যে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব খাইরুল আলম মহোদয়ের দিকনির্দেশনা এবং প্রত্যক্ষ উপস্থিতিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মোস্তফার নেতৃত্বে মিরপুর থানা পুলিশ আসামীকে গ্রেফতার করে।
আসামী ইতোমধ্যে বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments