সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস
স্টাফ রিপোর্টার: রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১০ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার কারণে মাত্র ৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায়। ফলে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, শান্তিনগর, খিলগাঁও, ডেমরা, বাড্ডা, কারওয়ান বাজার, ফার্মগেট, বসুন্ধরা, ধানমন্ডি, গ্রিন রোড, মালিবাগ, মৌচাক, কাকরাইল, বিজয়নগর, মতিঝিল, দৈনিক বাংলা, ফকিরাপুলসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, প্রগতি সরণি, রোকেয়া সরণি, গুলশান অ্যাভিনিউ, পান্থপথ ও হাতিরঝিলের মতো প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক তসলিমা ইমাম জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের ওপর একটি লঘুচাপ অবস্থান করছে যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর মাইজদীকোর্টে ১০০ মিলিমিটার, সন্দ্বীপে ৯০, ফেনীতে ৮৫, ময়মনসিংহের নিকলিতে ৬৮ ও ফরিদপুরে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ২৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের ১৭টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নগর বিশেষজ্ঞদের মতে, খাল-নালা ভরাট, অপরিকল্পিত নগরায়ণ ও অকার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই রাজধানী ডুবে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিউমার্কেট ও কৃষি মার্কেটের ব্যবসায়ীরা জানান, দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে। সড়কে যানজটের কারণে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।
এদিকে দুর্যোগের মধ্যেও রাজধানীতে অপরাধ দমনে তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments