অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেনারেল হাসপাতালের স্টাফ কোয়ার্টারগুলো এখন যেন দীর্ঘদিনের অবহেলার নীরব প্রতিচ্ছবি।হাসপাতাল চত্বরে অবস্থিত এসব সরকারি আবাসন ভবনের অধিকাংশই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভাঙা দরজা-জানালা, দেয়ালের ফাটল, খসে পড়া ছাদের পলেস্তারা আর চারদিকে জমে থাকা ময়লা-আবর্জনায় কোয়ার্টারগুলো বর্তমানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ কোয়ার্টারের দরজা খোলা থাকায় অনায়াসেই ভেতরে প্রবেশ করা যায়। ভাঙাচোরা কক্ষগুলোর ভেতরে পড়ে আছে পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য। অনেক জায়গায় জানালার গ্রিল পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চারপাশে ঘন ঝোপঝাড় বেড়ে ওঠায় এলাকাটি এখন মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, একসময় চিকিৎসক ও কর্মীদের আবাসনের জন্য নির্মিত এই কোয়ার্টারগুলো নিয়মিত সংস্কারের অভাবে ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ফলে কর্মীরা অন্যত্র সরে যেতে বাধ্য হন। এরপর থেকেই ভবনগুলো কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং শুরু হয় ভাঙচুর ও মালামাল চুরির ঘটনা।
এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. মাহমুদুল হাসান বলেন, “স্টাফ কোয়ার্টারগুলোর বর্তমান অবস্থা আমাদের নজরে রয়েছে। ভবনগুলো অনেক পুরোনো হওয়ায় বড় পরিসরে সংস্কার প্রয়োজন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে মেরামত ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, কোয়ার্টার এলাকায় অবৈধ প্রবেশ ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত সংস্কার ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি আরও বাড়বে। একই সঙ্গে হাসপাতাল চত্বরে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে স্টাফ কোয়ার্টারগুলো দ্রুত পুনর্বাসন ও ব্যবহারযোগ্য করে তোলার দাবি জানিয়েছেন তারা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments