জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিটেকটিভ থ্রিলার নাটক " আ ভেরি পলিটিক্যাল মার্ডার মিস্ট্রি " মঞ্চায়িত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নাটকটি মঞ্চায়িত হয়েছে।
নাটকটির কাহিনী বর্ণিত হয়েছে ফ্রান্সের একটি অভিজাত হোটেলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও এর রহস্য সমাধানকে কেন্দ্র করে। সালটি ১৯৯০, ফ্রান্সের একটি অভিজাত হোটেলে ঘটনার সূত্রপাত। হোটেলের একটি আটকানো লিফট, চারটে মানুষ সেখানে হাস ফাঁস করছে বেঁচে থাকার জন্য। তাদের সামনে নেমে এসেছে মৃত্যুর আশঙ্কা। হঠাৎ বন্ধ হয় লিফটের আলো, শোনা যায় আর্ত চিৎকার - খুন হয়েছে একজন। কে খুন করল তাকে? কেন করল? খুনী কি কোনো মানুষ নাকি অতীতের ছায়া? ডিটেকটিভ আলেক্সান্দ্রো ও ডার্সির সাথে এই দুর্ভেদ্য রহস্য সমাধান করেন দর্শকবৃন্দ।
দর্শক সারিতে থাকা প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ জানিয়েছেন, নাটকটির মাধ্যমে একটি চমৎকার বার্তা উপস্থাপিত হয়েছে৷ মনে হলো নাটকটি দেখতে দেখতে একদম ফ্রান্সে চলে গিয়েছি। চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে মঞ্চে।
দর্শক সারিতে থাকা বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী নাসরুল্লাহ শারাফাত(রুহি) বলেন, এই নাটকটিতে গল্পের ভেতর থেকে আরও গল্প মোড় নিয়ে এগিয়ে চলেছে। প্রতিটি গল্পই একটি আরেকটির সাথে সম্পৃক্ত।
এছাড়াও নাটকটি আরও বড় পরিসরে মুক্তমঞ্চে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন দর্শকবৃন্দ।
নাটকটিতে আলেক্সান্দ্রো চরিত্রে অভিনয় করেছেন মেহেরাব সিফাত (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট ৪৯), ডার্সি চরিত্রে আদিবা (চারুকলা ৫১), লুই চরিত্রে আরিয়ান (চারুকলা ৫১), জোসেফাইন চরিত্রে সুহী (চারুকলা ৫১), জাঁক চরিত্রে তপু (সরকার ও রাজনীতি ৫০), রাফায়েল চরিত্রে ইমরান (চারুকলা ৫১), আন্দ্রে চরিত্রে সৈকত এবং মারি চরিত্রে নির্দেশক নিজে।
উল্লেখ্য, নাটকটির রচয়িতা মেহের আফরোজ শাঁওলি। তার নির্দেশনাতেই মঞ্চায়িত হয় নাটকটি।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments