ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা বাজারের রফিক সড়কস্থ হাজী মার্কেটের শাহ-জালাল কনফেকশনারী’র সত্ত্বাধিকারী মোঃ শাহাজান ভূঁইয়া (৫২) এর ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সুন্দরবন বোডিং এর একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ফুলতলা উপজেলা বাইপাস সড়কের সুন্দরবন বোডিং এর একটি ঘর ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন শাহাজান ভূঁইয়া। প্রতিদিনের মতো গত সোমবার সারাদিন তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা শেষে রাত ১১ টার দিকে তার ঘরে ঘুমাতে যান। পরে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গলায় রশি দেওয়া অবস্থায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা (নং- ০৯, তারিখ- ০৫/০৭/২০২২ ইং) দায়ের করা হয়েছে। ব্যবসায়ী শাহাজান ভূঁইয়া’র নিজ বাড়ি লক্ষীপুর জেলায় তবে ব্যবসার সুবাদে তিনি দীর্ঘদিন যাবত ফুলতলায় বসবাস করে আসছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments