নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আবারো চৌদ্দ পিস ইয়াবা সহ ৪ মাদক ব্যাবসায়ী ও সেবনকারীকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রবিন মার্কেট এলাকা থেকে মোঃ শাহিন ইসলাম (২৬) নামে এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়। শাহিন পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন উত্তর বটিনা নামাজপাড়া এলাকার জনৈক মৃত: জামাল হোসেন দুদুর পুত্র। ওই দিন রাতে পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজারের গরু হাটি এলাকায় পৃথক এক অভিযানে তিন মাদক সেবনকারীকে আটক করেন। আটককৃত মাদকসেবনকারীরা হলেন ছোটদাপ গ্রামের মোঃ সইম উদ্দীনের পুত্র তৈয়ব আলী (৩০) ও একই গ্রামের মোঃ আজগর আলীর পুত্র হাসান আলী (২০) এবং সুখাতী গ্রামের মৃত: কলিম উদ্দীনের পুত্র মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলাম (২৬)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত তরে বলেন, চলমান জ¦ালানি সংকটে পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে। এরপরেও মাদক প্রতিরোধে আটোয়ারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments