স্টাফ রিপোর্টার: পুলিশের পোশাকের রং পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। মহানগর পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। আর সব ইউনিটের প্যান্ট হবে খাকি রঙের। গতকাল বৃহস্পতিবার ১৮ জুন পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
পুলিশ আইন ১৮৬১-এর ১২ ধারায় দেওয়া ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সরকারের অনুমোদনক্রমে ‘পুলিশ ড্রেস রুলস ২০২৫’ সংশোধন করে এই পরিবর্তন এনেছেন। গেজেটে তিনি স্বাক্ষর করেছেন। নতুন নিয়মে আগের আয়রন রঙের শার্টের পরিবর্তে গাঢ় নীল এবং কফি রঙের প্যান্টের পরিবর্তে খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য গাঢ় নীল রঙের শার্ট হবে। সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ রঙের। তবে সব পুলিশ সদস্যের প্যান্টের রঙ হবে একই, খাকি।
তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। অর্থাৎ এসব বিশেষায়িত ইউনিটের পোশাক পরিবর্তন হয়নি। শীতকালীন পোশাকেও পরিবর্তন আনা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
এর আগে পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সংমিশ্রণ ছিল। পরে তা পরিবর্তন করে আয়রন ও কফি রঙ করা হয়েছিল। এবার আবার আগের রঙের আদলে ফিরে যাচ্ছে পুলিশ। তবে এবার সবার প্যান্ট হবে এক রঙের, খাকি।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments