কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ সাগরপাড়ের পটুয়খালীর কলাপাড়ায় দুইটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার লতাচাপলী ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন মো.আনছার উদ্দিন মোল্লা। এছাড়া ধুলাসর ইউনিয়নে মো.মোদাচ্ছের হাওলাদার। শুক্রবার রাতে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদেরকে মনোনয়ন দেয়া হয়। এমন তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তারাও বসে নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চসে বেড়াচ্ছে সম্ভব্য এসব প্রার্থীরা। চায়ের টেবিলসহ গ্রামের বিভিন্ন পয়েন্টে প্রার্থীদের নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষন। বিষেশ করে ওই দুই ইউনিয়নে এখন বইছে নির্বাচনী হাওয়া।
উপজেলা নিবাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার লাতাচপলী ও ধুলাসর এই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments