ডেস্ক রিপোর্ট: ওমানের সালালায় জুনিয়র এশিয়া কাপ অ-২১ হকি টুর্নামেন্টে বাংলাদেশ জয়ে ফিরেছে। মালয়েশিয়ার বিপক্ষে ৬-২ গোলে হারের পর উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মামুনুর রশীদের শিষ্যরা। খবর আমাদের সময়.কম
জুনিয়র এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে যেতে হলে শুক্রবার বাংলাদেশকে জিততেই হতো। উজবেকিস্তানকে হারিয়ে সেমির আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। ২৮ মে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের কাছাকাছি যাবে বাংলাদেশ।
উজবেকিস্তান হকিতে তেমন শক্তিশালী দল নয়। জুনিয়র ও সিনিয়র উভয় পর্যায়ে উজবেকদের বড় ব্যবধানে হারানোর রেকর্ড রয়েছে। আজকের জয়টি অবশ্য বড় হয়নি।
ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে আমিনুল ইসলামের জোড়া গোলে বাংলাদেশ ২ গোলের লিড নেয়। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে মো. আবেদ উদ্দিনের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ হয়। ৫৪ মিনিটে উজবেকিস্তানের হুসানভের গোলে করায় ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments