ডেস্ক রিপোর্ট: ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) ১০১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আহ্বায়ক হয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) এবং সদস্য সচিব হয়েছেন প্রকৌশলী ফয়সাল আলম সোহেল। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম ও মোতাহের হোসেন মন্ডল।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আলী আশরাফ ও খাইরুল কবির সীপু। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ), মো. শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), মো. ইকবাল হোসেন (অর্থ), আরিফুল ইসলাম, মো. আবু সাঈদ অনিক, ইনজামুল হক বাপ্পী, তীদিপ চৌধুরী শানু, মো. নূর মোহাম্মদ অভি, মো. মুনাজ্জির ইসলাম, মো. জাহিদ হাসান, মো. শাহারিয়ার আহমেদ, মো. তানভীর ইসলাম ও ওয়াকিল আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. গোলাম রব্বানি ও মোহাম্মদ মুস্তফা আলী। বিভাগীয় সম্পাদক হয়েছেন মো. বায়জিদ মিয়া (ঢাকা), আব্দুল্লাহ আল নোমান (চট্টগ্রাম), হৃদয় মিয়া (সিলেট), নাজমুল হাসান সাগর (কুমিল্লা), মো. সাইফুল ইসলাম সাগর (বরিশাল), আব্দুল কাদির তানিম (ফরিদপুর), এফ এম নাফিস হাসান (খুলনা), মো. আতিকুর রহমান আতিক (রাজশাহী), মো. শাহনেওয়াজ পারভেজ (রংপুর), কাউসার আহম্মেদ (ময়মনসিংহ) ও মো. মেসবাহ উল করিম (সার্ভিস এসোসিয়েশন)।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক, সংগঠক ও সদস্য পদে বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীকে রাখা হয়েছে। সংগঠনটি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments