প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর থেকে হরিণের মাংস সহ ১ জন আটক করেছে বনবিভাগ।
মঙ্গলবার রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে বনবিভাগ।
আটককৃত আবুল হোসেন (৩৮)ছোট ভেট খালী গ্রামের কেরামত গাজীর ছেলে।
ঘটনা স্থল থেকে জানাযায় আবুল হোসেন একজন মোটরসাইকেল চালক যতীন্দ্রনগরে হরিণের শিকারি সিন্ডিকেটের প্রধান ইউনুস গাজীর কাছ থেকে একাটা জবাই করা হরিণ কিনে। আবুল হোসেন তার চাচাতো ভাই সহিদুলের জন্য হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় বেপরোয়া গাড়ী চালানো দেখে স্থানীয় লোকজন গতি রোধ করার জন্য চেষ্টা করে।
কিন্তু সে গতি না কমিয়ে আরো জোরে গাড়ী চালায়। তখন এলাকার কয়েক জন যুবক মিলে হরিণের মাংস নিয়ে যাওয়া গাড়িটি ধাওয়া করে নওশের মাষ্টারের বাড়ির সামনে ব্রিজের উপর উঠতে গিয়ে গাড়ী নিয়ে পড়ে যায় আবুল হোসেন তখন তাকে আটক করে।
পরে বনবিভাগকে খবর দিলে ঘটনা স্থলে এসে হরিণের মাংস ও মটর সাইকেল সহ আবুল হোসেনকে আটক করে নিয়ে যায়।সাতক্ষীরা রেন্জ কর্মকর্তা এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, রাত সাড়ে ৭ টার সময় সুন্দরবন বাজার থেকে ১০ কেজি হরিণের মাংস সহ আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবন বাজার থেকে ১০ কেজি হরিণের মাংস সহ আটক করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments