স্টাফ রিপোর্টার: ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।
সোমবার ২৬ জানুয়ারি প্রচারণার পঞ্চম দিনে, রাজধানীর গুলশান, বনানী ও নিকেতন এলাকায় তার পক্ষ থেকে দোকানদার, রিক্সাওয়ালা এবং সিএনজি চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
ঢাকা-১৭ প্রচার-প্রচারণা উপকমিটির উপদেষ্টা আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত থেকে জনগণের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন। তিনি ধানের শীষ প্রতীকধারী সকল প্রার্থীর জন্যও সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
এছাড়া, প্রচারণা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য মির্জা সম্রাট, রেজা, মো. ফরিদ এবং ইঞ্জিনিয়ার এনামুল হক। গবেষক কাজী বাশার নবাব সহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments